ঢাকা, রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দীর্ঘদিন বিরত থাকার পরে আবারো মাদকের বিরুদ্ধে অভিযান শান্তিনগরে Headline Bullet কেরু চিনিকলের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা, প্রশংসায় ভাসছেন এমডি রাব্বিক হাসান Headline Bullet কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন Headline Bullet কুষ্টিয়ার জমির বিরোধের সংঘর্ষে আহত ৬ Headline Bullet দর্শনা থানা জিয়া মঞ্চের নবগঠিত কমিটির ওসির সঙ্গে শুভেচ্ছা বিনিময় Headline Bullet জুলাই আন্দোলনের স্মৃতি ও প্রতিকও গণকবর Headline Bullet কুষ্টিয়ার খোকসায় বিএনপি নেতার উপর সন্ত্রসী হামলার আসামি গ্রেফতার Headline Bullet বকেয়া চাওয়ায় চায়ের দোকানিকে হুমকি Headline Bullet রাজবাড়ীর গোয়ালন্দে সাড়ে ৮ লাখ টাকা মূল্যের স্কাফ সিরাপ ও ফেয়ারডিলসহ চারজনকে গ্রেপ্তার Headline Bullet জুলাই স্মৃতি জাদুঘরে বিশাল অনিয়ম-দুর্নীতি: ২০ টাকার টিকিটের দাম নেওয়া হচ্ছে ৫০ টাকা

জুলাই স্মৃতি জাদুঘরে বিশাল অনিয়ম-দুর্নীতি: ২০ টাকার টিকিটের দাম নেওয়া হচ্ছে ৫০ টাকা

​BBCCcrime news
স্টাফ রিপোর্টার: আবু হানিফ মিলন

ঢাকা, বাংলাদেশ: ২১ আগস্ট ২০২৬
​রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরে অনিয়ম, দুর্নীতি ও চরম হয়রানির অভিযোগ উঠেছে। মাত্র ২০ টাকার শিশুদের টিকিটের পরিবর্তে দর্শনার্থীদের কাছ থেকে জোরপূর্বক ৫০ টাকা আদায় করছে একটি অসাধু চক্র। বড়দের টিকিটের নির্ধারিত মূল্য ৫০ টাকা হলেও, বড়দের হাতেও শিশুদের সেই ২০ টাকার টিকিট ধরিয়ে দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে অতিরিক্ত অর্থ।
​সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, এই জাদুঘরে প্রবেশের ক্ষেত্রে কোনো ধরনের নিয়মনীতি বা ডিসিপ্লিনের বালাই নেই। ছোট্ট একটি মূল গেট দিয়ে প্রতিদিন হাজার হাজার নারী-পুরুষ একসঙ্গে গাদাগাদি করে প্রবেশ করছেন। এর ভেতরে ঢোকার পর দর্শনার্থীদের পড়তে হচ্ছে আরও বড় বিপাকে। ব্যক্তিগত জিনিসপত্র কাউন্টারে জমা রাখার ক্ষেত্রেও চলছে অভিনব হয়রানি। সাধারণ মানুষ যেন প্রতিটি পদক্ষেপে জিম্মি হয়ে পড়েছেন।
​এ বিষয়ে দেখার কিংবা প্রতিবাদ করার মতো কার্যকর কোনো প্রশাসনিক ব্যবস্থা চোখে পড়েনি। ভুক্তভোগী সাধারণ দর্শনার্থীরা অবিলম্বে এই নৈরাজ্য, দুর্নীতি ও হয়রানি বন্ধ করে জুলাই স্মৃতি জাদুঘরে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর