ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড Headline Bullet জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন ২০ জুলাই ২০২৬ Headline Bullet অনলাইন ক্যাসিনো এজেন্ট গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে অনলাইন জুয়ার টাকার ভাগ নিয়ে গুলিবিদ্ধ যুবক Headline Bullet সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের মৃত্যুকে কুষ্টিয়ার সাংবাদিক মহল ও সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া Headline Bullet দর্শনা ডি.এস. মাদ্রাসার নতুন কমিটির আড়ালে কী চলছে? নেপথ্যের রহস্য ও বিতর্কিত নিয়োগ নিয়ে চাঞ্চল্য Headline Bullet গোপালগঞ্জে শহর থেকে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা, নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকাসহ গ্রেফতার ২ Headline Bullet কলকাতার একটি হোটেলে এসি থেকে অগ্নিদগ্ধে ৯ বাংলাদেশি নিহত Headline Bullet কুষ্টিয়ার ভেড়ামারায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষনের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Headline Bullet ইবির বাস দূর্ঘটনার তদন্ত কমিটি গঠন

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মারুফ হোসেন এ রায় ঘোষণা করেনমৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। বগুড়া শিশু দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আলী আসগর বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে আব্দুল খালেক নিজ মেয়েকে ধর্ষণ করেন। ওই সময় শিশুটির সৎ মা স্থানীয় একটি চাতালে ধান সেদ্ধ করতে গিয়েছিলেন। ধর্ষণের পর বিষয়টি কাউকে জানালে মেয়েকে হত্যার হুমকি দেন খালেক।এরপর শিশুটির আচরণে পরিবর্তন দেখা দেয়। সে বাড়ির কাজ করা বন্ধ করে দিলে তার সৎ মা তাকে মারধর করতে থাকেন। একপর্যায়ে শিশুটি তার সৎ মাকে ধর্ষণের বিষয়টি জানায়। তবে স্বামীর বিরুদ্ধে মেয়ের অভিযোগ বিশ্বাস না করে তিনি শিশুটির ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন।

পরে নির্যাতন থেকে বাঁচতে শিশুটি বিষয়টি তার দুই সহপাঠীকে জানায়। তাদের কাছ থেকে ঘটনাটি জানতে পারেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা থানায় বিষয়টি জানান। এর পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ৩১ অক্টোবর শিশুটির মা আসামির দ্বিতীয় স্ত্রী শেরপুর থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলী আসগর বলেন, মামলায় রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত একমাত্র আসামি আব্দুল খালেককে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর