ঢাকা, রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দীর্ঘদিন বিরত থাকার পরে আবারো মাদকের বিরুদ্ধে অভিযান শান্তিনগরে Headline Bullet কেরু চিনিকলের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা, প্রশংসায় ভাসছেন এমডি রাব্বিক হাসান Headline Bullet কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন Headline Bullet কুষ্টিয়ার জমির বিরোধের সংঘর্ষে আহত ৬ Headline Bullet দর্শনা থানা জিয়া মঞ্চের নবগঠিত কমিটির ওসির সঙ্গে শুভেচ্ছা বিনিময় Headline Bullet জুলাই আন্দোলনের স্মৃতি ও প্রতিকও গণকবর Headline Bullet কুষ্টিয়ার খোকসায় বিএনপি নেতার উপর সন্ত্রসী হামলার আসামি গ্রেফতার Headline Bullet বকেয়া চাওয়ায় চায়ের দোকানিকে হুমকি Headline Bullet রাজবাড়ীর গোয়ালন্দে সাড়ে ৮ লাখ টাকা মূল্যের স্কাফ সিরাপ ও ফেয়ারডিলসহ চারজনকে গ্রেপ্তার Headline Bullet জুলাই স্মৃতি জাদুঘরে বিশাল অনিয়ম-দুর্নীতি: ২০ টাকার টিকিটের দাম নেওয়া হচ্ছে ৫০ টাকা

দর্শনা থানা জিয়া মঞ্চের নবগঠিত কমিটির ওসির সঙ্গে শুভেচ্ছা বিনিময়

Oplus_131072

দর্শনা থানা জিয়া মঞ্চের নবগঠিত কমিটির ওসির সঙ্গে শুভেচ্ছা বিনিময়

মোঃ রাইসুল ইসলাম রাজু, দর্শনা (চুয়াডাঙ্গা):

চুয়াডাঙ্গার দর্শনা থানা জিয়া মঞ্চের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

সম্প্রতি অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন দর্শনা থানা জিয়া মঞ্চের সভাপতি মোঃ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদ, সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান রুবেল, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন হিটটু, সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক শিমুল, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন আহমেদ, দপ্তর সম্পাদক রাজু আহমেদ, প্রচার সম্পাদক আলামিন সরদার ও সহ-প্রচার সম্পাদক জুয়েল রানা।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মুন্না, যোগাযোগ বিষয়ক সম্পাদক হাসানুল কবির শোভন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ থানা ও জেলা জিয়া মঞ্চের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নবগঠিত কমিটির নেতারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।


     এই বিভাগের আরো খবর