ঢাকা, রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দীর্ঘদিন বিরত থাকার পরে আবারো মাদকের বিরুদ্ধে অভিযান শান্তিনগরে Headline Bullet কেরু চিনিকলের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা, প্রশংসায় ভাসছেন এমডি রাব্বিক হাসান Headline Bullet কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন Headline Bullet কুষ্টিয়ার জমির বিরোধের সংঘর্ষে আহত ৬ Headline Bullet দর্শনা থানা জিয়া মঞ্চের নবগঠিত কমিটির ওসির সঙ্গে শুভেচ্ছা বিনিময় Headline Bullet জুলাই আন্দোলনের স্মৃতি ও প্রতিকও গণকবর Headline Bullet কুষ্টিয়ার খোকসায় বিএনপি নেতার উপর সন্ত্রসী হামলার আসামি গ্রেফতার Headline Bullet বকেয়া চাওয়ায় চায়ের দোকানিকে হুমকি Headline Bullet রাজবাড়ীর গোয়ালন্দে সাড়ে ৮ লাখ টাকা মূল্যের স্কাফ সিরাপ ও ফেয়ারডিলসহ চারজনকে গ্রেপ্তার Headline Bullet জুলাই স্মৃতি জাদুঘরে বিশাল অনিয়ম-দুর্নীতি: ২০ টাকার টিকিটের দাম নেওয়া হচ্ছে ৫০ টাকা

কেরু চিনিকলের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা, প্রশংসায় ভাসছেন এমডি রাব্বিক হাসান

Oplus_131072

BBC Crime news
স্টাফ রিপোর্টারঃআবু হানিফ মিলন, ২৩ আগস্ট ২০২৬
অতীতে এই মিলে ইউনিয়নের দুই বছর মেয়াদী ভোট করতে গিয়ে প্রার্থীরা কোটি কোটি টাকা খরচ করতেন এবং সেই খরচ তুলতে গিয়ে বিভিন্ন ধরনের লুটপাট চালাতেন। যার কারণে সারা বছরই এই মিলটি লোকসানি প্রতিষ্ঠান হিসেবে গণ্য হতো। বর্তমানে মিলের কোনো ইউনিয়ন ও ভোট না থাকায় সেই লুটপাট বা আত্মসাতের সুযোগ পুরোপুরি বন্ধ হয়েছে, যা প্রতিষ্ঠানটির লাভের পরিমাণ বাড়িয়ে দিতে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে।
​দেশের সর্ববৃহৎ ও একমাত্র লাভজনক রাষ্ট্রায়ত্ত চিনিকল দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরে ইতিহাসের সব রেকর্ড ভেঙে সর্বকালের সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে। সরকারের রাজস্ব খাতে ১৫৩ কোটি টাকা ভ্যাট ও আয়কর জমা দিয়ে এবং চিনির খাতের ৬০ কোটি ১৯ লাখ টাকার লোকসান পুষিয়ে প্রতিষ্ঠানটির সম্ভাব্য নিট মুনাফা দাঁড়িয়েছে ১৬৫ কোটি ২৪ লাখ ৩১ হাজার টাকা। যা গত অর্থবছরের তুলনায় প্রায় ৩৬ কোটি টাকা বেশি।
​মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাব্বিক হাসানের সুদক্ষ পরিচালনা, শ্রমিক-কর্মচারীদের নিষ্ঠা এবং মিল জোনে আখের ফলন বৃদ্ধির ফলে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এছাড়া দেশি মদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কেরুজের ডিস্টিলারি ইউনিটও এই রেকর্ড মুনাফায় বড় ভূমিকা রেখেছে।
​১৯৩৮ সালে প্রতিষ্ঠিত কেরু অ্যান্ড কোম্পানির বর্তমানে ৬টি ইউনিট রয়েছে—চিনি, ডিস্টিলারি, ফার্মাসিউটিক্যালস, বাণিজ্যিক খামার, আকন্দবাড়িয়া খামার ও জৈব সার। এর মধ্যে চিনি বাদে বাকি পাঁচটি ইউনিটই লাভজনক রয়েছে। এমডি রাব্বিক হাসান আশা প্রকাশ করেছেন, সবার সহযোগিতায় আগামীতেও লাভের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর