ঢাকা, রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দীর্ঘদিন বিরত থাকার পরে আবারো মাদকের বিরুদ্ধে অভিযান শান্তিনগরে Headline Bullet কেরু চিনিকলের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা, প্রশংসায় ভাসছেন এমডি রাব্বিক হাসান Headline Bullet কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন Headline Bullet কুষ্টিয়ার জমির বিরোধের সংঘর্ষে আহত ৬ Headline Bullet দর্শনা থানা জিয়া মঞ্চের নবগঠিত কমিটির ওসির সঙ্গে শুভেচ্ছা বিনিময় Headline Bullet জুলাই আন্দোলনের স্মৃতি ও প্রতিকও গণকবর Headline Bullet কুষ্টিয়ার খোকসায় বিএনপি নেতার উপর সন্ত্রসী হামলার আসামি গ্রেফতার Headline Bullet বকেয়া চাওয়ায় চায়ের দোকানিকে হুমকি Headline Bullet রাজবাড়ীর গোয়ালন্দে সাড়ে ৮ লাখ টাকা মূল্যের স্কাফ সিরাপ ও ফেয়ারডিলসহ চারজনকে গ্রেপ্তার Headline Bullet জুলাই স্মৃতি জাদুঘরে বিশাল অনিয়ম-দুর্নীতি: ২০ টাকার টিকিটের দাম নেওয়া হচ্ছে ৫০ টাকা

কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

Oplus_131072


কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে ঢাকা–কুষ্টিয়া মহাসড়ক পারাপারের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ছাত্রশক্তি কুষ্টিয়া সদর উপোজেলা কমিটির সদস্য সচিব সোলাইমান হোসেন অন্তরের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে ঢাকা–কুষ্টিয়া মহাসড়কে প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী, চিকিৎসক, রোগী, স্বজন ও সাধারণ মানুষ চলাচল করেন। ব্যস্ততম এই সড়ক পারাপারে তাদের প্রতিনিয়ত ঝুঁকি নিতে হচ্ছে। ফলে দুর্ঘটনা এড়াতে দ্রুত সময়ের মধ্যে সেখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা জরুরি।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় জননেতা লিমন আহমেদ, ছাত্রনেতা মৃদুল ইসলাম, এস এম নাজমুস সাকিব সৈকত এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য শোয়েব হাসান রায়ান।
এ সময় মানববন্ধনে সংহতি জানাতে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব সুলতান মারুফ তালহা। তিনি বলেন, জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া।
বক্তারা জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


     এই বিভাগের আরো খবর