ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান বদলি Headline Bullet চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসেরের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Headline Bullet বক্স খাট খুলতেই ৯০ হাজার ইয়াবা, এরপর সামনে এলো দুই পুলিশ সদস্যের যোগসূত্র Headline Bullet ঝিনাইদহে ৬ কেজি গাঁজাসহ আটক দুই Headline Bullet কুষ্টিয়া ডিবির অভিযানে ৮০০ পিছ ইয়াবাসহ আটক এক Headline Bullet গত ১লা সেপ্টেম্বর ছিল কুষ্টিয়া জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ শামীম আরজুর জন্মদিন উপলক্ষে দোয়ার আয়োজন Headline Bullet রাজশাহী সদর হাসপাতালের গেটের সামনে ফুটপথ অবৈধ দখলের ভয়ঙ্কর চিত্র Headline Bullet দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে ইয়ার্ডে দুধর্ষ চুরি: নেপথ্যে কারা? উচ্চপর্যায়ের তদন্তের দাবি Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা

বক্স খাট খুলতেই ৯০ হাজার ইয়াবা, এরপর সামনে এলো দুই পুলিশ সদস্যের যোগসূত্র

Oplus_131072

ভোর ৬টা। কক্সবাজার শহরের উত্তর হাজীপাড়ার একটি নির্মাণাধীন ভবনে ডিএনসির অভিযান। একটি বক্স খাট খুলতেই বেরিয়ে এলো ৯০ হাজার ইয়াবা। এরপর পাওয়া গেল নগদ ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা। মুহূর্তেই সাধারণ একটি অভিযান হয়ে উঠল চাঞ্চল্যকর ঘটনা।

আটক হন টেকনাফের পশ্চিম পানখালী এলাকার আশিক মোমেন মেহেদী (২৩)। সঙ্গে তার স্ত্রী সাদিয়া ফারহানা (২৩) এবং ১৬ বছর বয়সী সায়মন সরোয়ারকে হেফাজতে নেওয়া হয়।

কিন্তু এরপরই সামনে আসে আরও চমকপ্রদ তথ্য। যে নির্মাণাধীন ভবন থেকে ইয়াবা ও টাকা উদ্ধার হয়েছে, সেটির মালিক পুলিশ কর্মকর্তা শহীদ। তিনি বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এসআই। আর আটক মেহেদীর আপন ভাই রেজাউলও পুলিশে চাকরি করেন,তিনি উখিয়ার কুতুপালংয়ে এপিবিএনের কনস্টেবল।

পুলিশ কর্মকর্তা শহীদের দাবি, ভবন নির্মাণের শুরু থেকেই প্রায় ৮ বছর ধরে তার শ্যালক মেহেদী সেখানে কেয়ারটেকার হিসেবে থাকতেন। একপর্যায়ে তাকে ভাড়াটিয়াও দাবি করেন তিনি।

এখন প্রশ্ন,একজন পুলিশ কর্মকর্তার ভবনে দীর্ঘদিন ধরে থাকা শ্যালকের ঘর থেকে ৯০ হাজার ইয়াবা ও ৩৫ লাখ টাকা কীভাবে এলো? এর নেপথ্যে আসলে কী..!শহীদ ও রেজাউলের যোগসূত্রেই কি রহস্য লুকিয়ে আছে।


     এই বিভাগের আরো খবর