কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃকুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল ও করিপুল গ্রামের এক নারী ও এক যুবকের বিষপানের অভিযোগ উঠেছে। প*র*কী*য়া প্রেমের সম্পর্কের জেরে তারা বি*ষ*পা*ন করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।স্থানীয় সূত্র জানায়, ধুবাইল গ্রামের এনামের মেয়ের সঙ্গে করিপুল গ্রামের শাকিল নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। তাদের মধ্যে দ্বন্দ্বের জেরে দুজন একটি পার্কে গিয়ে একসঙ্গে বি*ষ*পা*ন করেন বলে অভিযোগ।
স্থানীয়রা জানান, শাকিলের স্ত্রী ও সন্তান রয়েছে। অপরদিকে ওই নারীর স্বামী বিদেশে অবস্থান করছেন বলেও জানা গেছে।
বি*ষ*পা*নে*র পর গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে দুজনই সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তবে বি*ষ*পা*ন প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।