BBC Crime News
স্টাফ রিপোর্টার: আবু হানিফ মিলন
তারিখ: ৩ সেপ্টেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা (দর্শনা):
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ওসি নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ চৌকস দল অভিযান চালিয়ে দর্শনা থানার অধীন হিজলগাড়ী বাজার থেকে মাদকদ্রব্যসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত ২ সেপ্টেম্বর রাতে হিজলগাড়ী বাজার থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে আজ ৩ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা আদালতের সামারি আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আসামিদের অপরাধ বিবেচনা করে এই রায় প্রদান করেন।
গ্রেপ্তারকৃত ও সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন:
১. রিপন (২৩), পিতা: সুরজ মন্ডল, সাং: কুষ্টিয়া (দর্শনা হিজলগাড়ী বাজার এলাকা)। তাকে মদসহ গ্রেপ্তার করা হয়। আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
২. আব্দুল্লাহ (২১), সাং: দর্শনা মদনা ইউনিয়ন। তাকে ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। আদালত তাকে ১ বছরের জেল এবং ২ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
এলাকায় মাদকদ্রব্যের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দর্শনা থানা পুলিশের পক্ষ থেকে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।