ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ​চার বছর পর পরিবারের সন্ধান পেলেন দর্শনার বাকপ্রতিবন্ধী ৫০ বছর বয়সী এক ব্যক্তি Headline Bullet চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ চারজনের মর্মান্তিক মৃত্যু Headline Bullet ফরিদপুরের ভাঙ্গায় ৪ লাখ টাকার স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Headline Bullet কুষ্টিয়া কুমারখালিতে সার সরবরাহ, বরাদ্দ ও প্রাপ্য হিসাব নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে মতবিনিময় সভা Headline Bullet কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঙ্কার Headline Bullet দামুড়হুদায় পানির মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৪ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet পাবনায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৩৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও একটি জীপ গাড়িসহ আটক দুই Headline Bullet গাইবান্ধা শহরের সবুজপাড়ায় ৩২৫ পিস ইয়াবা ও নগদ ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার, নারী গ্রেপ্তার Headline Bullet কুষ্টিয়ার কুমারখালিতে ২ বাইকের মুখোমুখি সংঘর্ষ

ফরিদপুরের ভাঙ্গায় ৪ লাখ টাকার স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Oplus_131072

ফরিদপুরের ভাঙ্গায় প্রায় ৪ লাখ ১৪ হাজার টাকা মূল্যের ১৩৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।
গতকাল সোমবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ভাঙ্গা থানাধীন কাপুড়িয়া সদরদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় ১৩৮ বোতল স্কাফ সিরাপ এবং তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—মাগুরা সদর উপজেলার নান্দুয়ালী গ্রামের শুকুর আলীর ছেলে মো. মিন্টু আলী (৩৬) এবং চুয়াডাঙ্গার জীবননগর থানার ধোপাখালী গ্রামের আলী হোসেনের মেয়ে মোছা. নুরজাহান বেগম (৪২)।
র‌্যাব জানায়, গ্রেপ্তার দুজন পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১০ জানায়, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।


     এই বিভাগের আরো খবর