ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) Headline Bullet নাটোরে গাঁজাসহ নারী আটক Headline Bullet বেতন গ্রেড কমানো ও পদন্নোতি নতুন শর্ত আরোপে বিএডিসির কর্মকর্তা কর্মচারিদের Headline Bullet বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপন করেন জাকির সরকার ও সুমন সরকার Headline Bullet কুষ্টিয়া সরকারি কলেজে মাছের পোনা অবমুক্তকরন

​চার বছর পর পরিবারের সন্ধান পেলেন দর্শনার বাকপ্রতিবন্ধী ৫০ বছর বয়সী এক ব্যক্তি

BBC Crime News

স্টাফ রিপোর্টার: আবু হানিফ মিলন

তারিখ: ১ সেপ্টেম্বর, ২০২৬
সময় রাত ১০ ঘটিকা
​চুয়াডাঙ্গার দর্শনা শান্তিনগর এলাকা থেকে দীর্ঘ চার বছর ধরে আশ্রয় পাওয়া বাকপ্রতিবন্ধী আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তি অবশেষে পরিবারের সন্ধান পেয়েছেন। শেরপুর জেলার এই ব্যক্তি এতদিন শান্তিনগর মোড়ে হুমায়ুনের দোকানের পাশে ছোট একটি জায়গায় বসবাস করতেন এবং হুমায়ুন তার সার্বক্ষণিক খোঁজখবর রাখতেন।
​আজ চুয়াডাঙ্গা নির্বাচন কমিশন অফিসে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার জাতীয় পরিচয়পত্র ও ঠিকানা শনাক্ত করা হয়। পরে শেরপুর নির্বাচন কমিশনের সহায়তায় পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বেলা দুইটার দিকে রওনা হয়ে রাত ১০টায় চুয়াডাঙ্গা নির্বাচন কমিশন অফিসে এসে পৌঁছান।
​আবু হানিফ মিলন, হুমায়ুন, ওয়াসিম ও স্থানীয় যুবসমাজের উদ্যোগে এবং নির্বাচন অফিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আনন্দঘন পরিবেশে ওই ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।


     এই বিভাগের আরো খবর