ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান বদলি Headline Bullet চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসেরের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Headline Bullet বক্স খাট খুলতেই ৯০ হাজার ইয়াবা, এরপর সামনে এলো দুই পুলিশ সদস্যের যোগসূত্র Headline Bullet ঝিনাইদহে ৬ কেজি গাঁজাসহ আটক দুই Headline Bullet কুষ্টিয়া ডিবির অভিযানে ৮০০ পিছ ইয়াবাসহ আটক এক Headline Bullet গত ১লা সেপ্টেম্বর ছিল কুষ্টিয়া জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ শামীম আরজুর জন্মদিন উপলক্ষে দোয়ার আয়োজন Headline Bullet রাজশাহী সদর হাসপাতালের গেটের সামনে ফুটপথ অবৈধ দখলের ভয়ঙ্কর চিত্র Headline Bullet দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে ইয়ার্ডে দুধর্ষ চুরি: নেপথ্যে কারা? উচ্চপর্যায়ের তদন্তের দাবি Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা

ঝিনাইদহে ৬ কেজি গাঁজাসহ আটক দুই

Oplus_131072

ঝিনাইদহে ৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার হাট গোপালপুর পুলিশ ক্যাম্পের সামনে মহাসড়কের উপর একটি যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়।

আটক ফয়সাল (৩৭) শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার সারিয়াকান্দি গ্রামের লাল মিয়ার ছেলে। সে বর্তমানে ঝিনাইদহ পৌরসভার আরাপপুর এলাকায় বসবাস করে। অপরজন কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বহলবাড়িয়া গ্রামের জমির হোসেনের স্ত্রী। সে বর্তমানে কুষ্টিয়া পৌরসভার কদমতলা হাউজিং এলাকায় বসবাস করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রাপ্ত হয়ে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুর পুলিশ ক্যাম্পের সামনে মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে। সেসময় বরিশাল থেকে দর্শনাগামী নিউ মডার্ন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১১ টি বান্ডিলে মোট ৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করে। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের পূর্বক ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদউজ্জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে


     এই বিভাগের আরো খবর