ঢাকা, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ভারতে পালানোর সময় দর্শনা ইমিগ্রেশনে একাধিক মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet জেমসবন্ডের ভুমিকা বলিউড অভিনেতা Headline Bullet রাজবাড়ীতে অসুস্থ গরু জবাই এর উদ্দেশ্যে গোয়াল ঘরে রাখার দায়ে কসাই কে জরিমানা Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে বিদেশি রিভলবার ও গুলিসহ আটক এক Headline Bullet জলবায়ু তহবিল থেকে অনুদান চায় বাংলাদেশ Headline Bullet কুষ্টিয়া সরকারি কলেজের ক্যাম্পাস মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য Headline Bullet চুয়াডাঙ্গার ছাত্রনেতা সৌরভের মর্মান্তিক মৃত্যু: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত, আহত রিয়া Headline Bullet দর্শনায় মাদক সেবনসহ গ্রেফতার ১, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড! Headline Bullet থানাপাড়ায় শিক্ষার্থীর উপর নৃশংস হামলা ও সাম্প্রতিক কিশোর অপরাধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত Headline Bullet খুলনায় অন্য মেয়ের সাথে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাত

জেমসবন্ডের ভুমিকা বলিউড অভিনেতা

Oplus_131072

অনুষ্ঠানে কালো রঙের বিশেষভাবে তৈরি স্যুটে নজর কেড়েছিলেন বলিউড অভিনেতা হৃতিক রোশান। তবে কি এবার জেমস বন্ডের ভূমিকায় দেখা যেতে পারে বলিউডের কোনো তারকাকে? সেই সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলিপাড়ায়। আর সেই আলোচনার কেন্দ্রে রয়েছেন হৃতিক রোশান।

পর্দায় তার ব্যক্তিত্ব, স্টাইল ও অ্যাকশন দৃশ্যে সাবলীলতা— সব মিলিয়ে তাকে পরবর্তী জেমস বন্ড হিসেবে দেখতে চাইছেন সামাজিক মাধ্যমের নেটিজেনসহ ভক্ত-অনুরাগীরা। যদিও এ মুহূর্তে জেমস বন্ডের চরিত্রে হৃতিক রোশানের অভিনয় করার কোনো খবর নেই। তবু তাকে নিয়ে জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে।

সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে আয়োজিত ২০২৬ সালের ফিল্ম গালাতে হাজির হয়েছিলেন হৃতিক রোশান। সেখানে হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান ও ‘ডিউন’ সিনেমার পরিচালক ডেনিস ভিলনভের সঙ্গে দেখা যায় বলি অভিনেতাকে। অনুষ্ঠানে কালো রঙের বিশেষভাবে তৈরি স্যুটে নজর কেড়েছিলেন তিনি। তার সেই ছবি সামাজিক মাধ্যমে নেটিজনেদের মাঝে ছড়িয়ে পড়তেই তার ভক্ত-অনুরাগীদের একাংশের মনে প্রশ্ন— পরবর্তী জেমস বন্ড হিসেবে হৃতিক রোশানকে ভাবা যায় না কেন?


     এই বিভাগের আরো খবর