ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ()

চুয়াডাঙ্গার ছাত্রনেতা সৌরভের মর্মান্তিক মৃত্যু: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত, আহত রিয়া

আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গা পৌর ছাত্রদল নেতা সৌরভ ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় তার সাথে থাকা রিয়া নামের এক বান্ধবী গুরুতর আহত হয়েছেন।
​জানা গেছে, সম্প্রতি ক্ষণিকের পরিচয়ে পরিচিত হওয়া রিয়ার সাথে ঘুরতে বের হয়েছিলেন সৌরভ। তারা চুয়াডাঙ্গার সীমানা ত্যাগ করে ঝিনাইদহ প্রবেশ করার পরপরই মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই ছাত্রনেতা সৌরভের প্রাণহানি ঘটে এবং আহত রিয়াকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনায় চুয়াডাঙ্গার রাজনৈতিক অঙ্গন ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
(সূত্রে : BBC crime news)


     এই বিভাগের আরো খবর