ঢাকা, সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ()

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ৫০ জন আহত

Oplus_131072

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও রডবোঝাই ট্রাকের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় ট্রাকের ভেতরে আটকে পড়া চালককে একটি পা কেটে উদ্ধার করেন ফায়ার সার্ভিসকর্মীরা।

সোমবার (৯ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার মধুখালী বাজারের মরিচবাজার এলাকায় এ দুর্ঘট*না ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরা থেকে আসা রডবোঝাই একটি ট্রাক মধুখালী বাজারের সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে রড নামানোর জন্য ঘোরানোর চেষ্টা করছিল। এ সময় কালীগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ট্রাকটির মাঝামাঝি অংশে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী, চালক ও সহকারীসহ অন্তত ৫০ জন আহত হন।

দুর্ঘট*নার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ট্রাকচালককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ট্রাকের ভেতরে আটকে পড়া চালককে উদ্ধার করতে ফায়ার সার্ভিসকর্মীরা তাঁর একটি পা কেটে বের করেন।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘ*টনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে গন্তব্যে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।


     এই বিভাগের আরো খবর