ঢাকা, সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ()

আলমডাঙ্গায় অবৈধভাবে পাচারের সময় ৫০ বস্তা সার জব্দ!

Oplus_131072

​আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নওদা হাঁপানিয়া গ্রামেঅবৈধভাবে নেওয়ার সময় ৫০ বস্তা সার জব্দ করেছে পুলিশ। আজ রবিবার (৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।​স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে একটি যানবাহনে করে সারের বস্তাগুলো নেওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তারা গাড়িটি থামিয়ে চালকের কাছে বৈধ কাগজপত্র দেখতে চান। কোনো কাগজপত্র দেখাতে না পারায় জনতা পুলিশে খবর দেন।​খবর পেয়ে হাঁপানিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই প্রবাস সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সারগুলো জব্দ করে আলমডাঙ্গা থানায় নিয়ে যান।​এ বিষয়ে আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, জব্দ করা সারের কোনো বৈধ কাগজপত্র ছিল না। সারগুলো কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
(সূত্রে :BBC crime news)


     এই বিভাগের আরো খবর