ঢাকা, সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ()

জীবননগরে ১ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ!

Oplus_131072

আবু হানিফ মিলন,স্টাফ রিপোর্টার :​চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ মোঃ আব্দুল কাদের (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।​গত ৭ নভেম্বর সন্ধ্যায় জীবননগর থানাধীন মনোহরপুর বাজার এলাকার পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল কাদের জীবননগর থানার মহানগর উত্তরপাড়ার মৃত সমির মোল্লার ছেলে।​ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মোঃ রফিকুল ইসলামের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে তার কাছ থেকে স্কচটেপ মোড়ানো ১ কেজি গাঁজা এবং মাদক বহনে ব্যবহৃত একটি লাল রঙের ‘IGNITOR’ মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৯০ হাজার টাকা।
​এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মোঃ মনিরুজ্জামান বাদী হয়ে জীবননগর থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন। মাদকমুক্ত চুয়াডাঙ্গা গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
(সূত্রে : BBC crime news)


     এই বিভাগের আরো খবর