ঢাকা, সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ()

শহরের ‎ডেঙ্গুর হটস্পট জোনে লিফলেট বিতরণ

Oplus_131072


‎
‎আজ ৮ ই নভেম্বর, ২০২৬ ইং রোজ রবিবার,  সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন কর্মসূচির অংশ হিসেবে, ডেঙ্গুর হটস্পট জোন খ্যাত থানাপড়া অন্তর্ভুক্ত চর থানাপড়া, চর আমলাপাড়া ও বাধ সংলগ্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক কার্যক্রম ও আক্রান্ত হলে করণীয় বিষয়ে লিফলেট বিতরণ করা হয়।
‎
‎স্বনামধন্য জাতীয় সংগঠন ভলেন্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সহযোগিতায় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন  সভাপতি রায়ানা তাবাসসুম, মো: আশিবুল ইসলাম তপু, রিফাত পারভেজ, মোছা: খুরশিদা আলম, অহিদা জামান হিমি, তাবাসসুম, মেহেদী হাসান সহ প্রমুখ।
‎
উল্লেখ্য যে, সম্মিলিত সামাজিক জোটের সিনিয়র সংগঠক ও মানুষ মানুষের জন্য এর সভাপতি জনাব শাহবউদ্দিন মিলনের নেতৃত্বে, সহ সমন্বয়ক ও স্বপ্ন প্রয়াসের সাদিক হাসান রোহিদের সার্বিক নির্দেশনায় এবং নেক্সট জেনারেশন ইয়ুথ অ্যালায়েন্স এর প্রতিষ্ঠাতা ফয়সাল পারভেজের তত্বাবধানে, বিগত ২৮ শে অক্টোবর, ২০২৬ ইং তারিখ থেকে আরম্ভ হয়ে কুষ্টিয়ার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় জনসচেতনতার উদ্যোগে লিফলেট বিতরণ, কীটনাশক স্প্রে ও হোমিওপ্যাথি ঔষধ প্রদানের মাধ্যমে কার্যক্রম চলছে। মাসব্যাপী এ কার্যক্রম অব্যহত থাকবে।
‎


     এই বিভাগের আরো খবর