আবু হানিফ মিলন, স্টপ রিপোর্টার :চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরপুর গ্রামে ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময় অটোরিকশাসহ তিন চোরকে আটক করেছে স্থানীয় জনতা। আজ রবিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরপুর গ্রামের বিশ্বাস পাড়ায় এই ঘটনা ঘটে। পরে আটককৃতদের গণধোলাই (উত্তম-মাধ্যম) দিয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের হেফাজতে সোপর্দ করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার পীরপুর গ্রামের বিশ্বাস পাড়া এলাকা থেকে একটি ছাগল চুরি করে একটি অটোরিকশায় তুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল ওই তিন চোর। বিষয়টি টের পেয়ে গ্রামবাসীরা ধাওয়া করে অটোরিকশাসহ তিনজনকে হাতেনাতে আটকে ফেলে।
আটকের পর উত্তেজিত জনতা চোরদের গণধোলাই দেয়। পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
(সূত্রে :BBC crime news)