আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জিসান আলী (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার বলিয়ারপুর জোয়ার্দ্দারপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
(সূত্রে :BBC crime news)