ঢাকা, সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুমিল্লায় ৯ শিক্ষার্থীর জন্য ২৫ শিক্ষক তাও পাশ করেনি কেউ Headline Bullet ঢাকায় ৫ কোটি মূল্যের ৬ টি সোনার ডিম উদ্ধার Headline Bullet কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল গৃহবধূর Headline Bullet গাইবান্ধায় মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষনের অভিযোগে পরিচালক গ্রেফতার Headline Bullet পোশাক শ্রমীকদের আন্দোলন ঠেকাতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর Headline Bullet কুষ্টিয়ায় জোটের উদ্যোগে ইসলামিয়া কলেজ ও সুখনগর বস্তিতে ডেঙ্গু সচেতনতায় কর্মসূচি অনুষ্ঠিত Headline Bullet জীবননগরে পুলিশের মাদকবিরোধী অভিযান: ১১৮ বোতল ফেনসিডিল সদৃশ উইন-করেক্স জব্দ, পালালো আজাদ Headline Bullet মন্ত্রী নিতাই রায় চৌধুরীর উপস্থিতিতে চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet লংমার্চের পরিবর্তে সংবিধান সংস্কার কমিটির আলোচনায় অংশগ্রহণ করতে হবে Headline Bullet গাজীপুরে শ্রমিক পুলিশ সংঘর্ষে ১০ কিমি রোড যানজট

ঢাকায় ৫ কোটি মূল্যের ৬ টি সোনার ডিম উদ্ধার

ঢাকায় সোনার ছয়টি ‘ডিম’ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা সোনার মোট ওজন ২ কেজি ৭২৮ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।

গতকাল রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পৃথক দুটি অভিযানে এসব সোনা জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের এক যাত্রীকে সন্দেহভাজন হিসেবে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। পরে ওই যাত্রীর তথ্যের ভিত্তিতে ১ কেজি ৩৬৪ গ্রাম ওজনের তিনটি সোনার ‘ডিম’ উদ্ধার করা হয়।

অপর অভিযানের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা আরও তিনটি সোনার ‘ডিম’ জব্দ করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এগুলোর ওজনও ১ কেজি ৩৬৪ গ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সোনার ডিমগুলো আগে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। কিন্তু দেশের বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় সেগুলো আবার আবুধাবিতে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।


     এই বিভাগের আরো খবর