আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ৩১ অক্টোবর ২০২৬, দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য জনাব নিতাই রায় চৌধুরী। জেলা প্রশাসক মিসেস লুৎফুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ার ও জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ শরীফুজ্জামান শরীফ।
এর আগে সকালে মন্ত্রী চুয়াডাঙ্গা সার্কিট হাউসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়।সভায় পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে জেলা পুলিশের ভূমিকা তুলে ধরেন। এছাড়া মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা রক্ষায় সব দপ্তরের কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।
(সূত্রে :BBC crime news )