ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গায় ৩৭৭ পিস ইয়াবাসহ মুদি দোকানদারসহ গ্রেপ্তার ৩ Headline Bullet দর্শনায় ৩০০টি গাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন ওসি নজরুল ইসলাম!​ Headline Bullet গাংনীর কাজিপুরে বিজিবির অ’ভি’যা’নে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার Headline Bullet পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল Headline Bullet মোবাইল নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে মারধর Headline Bullet সাজেকে পর্যটকবাহী একটি জিপউল্টে সাতজন আহত Headline Bullet দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১ Headline Bullet কুষ্টিয়া কাস্টমস মোড় পরিবার আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি সুমনপ্রধান বক্তা জিল্লু Headline Bullet রেলযাত্রায় নতুন মাত্রা: ভারত থেকে এলো ১৮টি আধুনিক কোচ, কাস্টমস শেষে দর্শনা হয়ে ছাড়লো সৈয়দপুর Headline Bullet মরহুম হাজী খন্দকার শওকত আলীর স্মরণ সভায় জেলা বিএনপির মাহমুদ হাসান খান বাবু ও শরিফুজ্জামান শরীফ উপস্থিত ছিলেন

চাঁদাবাজ ও ছিনতাইকারীর তথ্য দিলে পুরস্কার দেবে সিলেট মেট্রোপলিটন পুলিশ

সিলেটে ছিনতাইকারী ও চাঁদাবাজদের তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে এসএমপির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এসএমপি সূত্র জানায়, ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। এ লক্ষ্যে পুলিশের নিয়মিত অভিযানের পাশাপাশি জনসাধারণকে অপরাধ দমনে সম্পৃক্ত ও উৎসাহিত করতে তিনি তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন।

কোনো নাগরিকের প্রদত্ত তথ্যের ভিত্তিতে কোনো অপরাধী গ্রেপ্তার হলে তথ্যদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে এবং তথ্যদাতার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। এসএমপির GenieA App-এর মাধ্যমে অথবা হটলাইন ০১৩৩৯-৯১১৭৪২ অথবা এডিসি মিডিয়া ও আইসিটির ০১৩২০-০৬৭০৩৮ ফোন নম্বরে তথ্য দেওয়া যাবে।

আজ রাতে বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি জানান, সিলেটকে অপরাধমুক্ত রাখতে পুলিশ কমিশনার এই উদ্যোগ নিয়েছেন। তথ্যদাতার তথ্যমতে যদি আসামি ধরা হয়, তাহলে তাঁদের পুরস্কৃত করা হবে। আর্থিক নাকি অন্যভাবে পুরস্কৃত করা হবে, সেটা পরে জানানো হবে। তবে পুরস্কৃত করা হবে।


     এই বিভাগের আরো খবর