ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet হাটবোয়ালিয়ায় প্রতিবন্ধী নারীকে ধ’র্ষ’ণের অভিযোগে একজন আটক Headline Bullet মুন্সীগঞ্জে মসজিদের ইমাম কর্তৃক স্ত্রী-হত্যাকান্ডের ২৪ ঘণ্টার মধ্যেই পিবিআই-এর অভিযানে স্বামী গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি Headline Bullet চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষিকাকে মারধর Headline Bullet কুষ্টিয়া সদর হাসপাতালে অপারেশনে রুগীর বিচ্ছিন্ন করা পা গায়েব Headline Bullet কুষ্টিয়া রেডক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে পারিবারিক সংযোগ পুনরুদ্ধার বিষয়ক একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠানের প্রধান কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন Headline Bullet জীবননগরে ৩ মাদকসেবি জনতার হাতে আটক Headline Bullet মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ আটক দুই Headline Bullet স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার কুমারখালিতে ভ্রাম্যমান বাঁধা দেওয়ায় বিএনপির ৯ নেতা কর্মীর নামে মামলা Headline Bullet চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলি উদ্ধার

জামিন পেলেন ইনু, মানিক ও মেনন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সুপ্রিম কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর জামিন মঞ্জুর করেছেন আদালত। 

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এ তথ্য জানান। 

আদালত সূত্রে জানা গেছে, আসামি ইনুকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে হাজির করা হয়।অপর দুই আসামি মেনন ও মানিককে হাজিরার জন্য আদালতে আনা হয়। শুনানি শেষে ইনুকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তিন আসামির পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।গত ২১ জানুয়ারি এই মামলায় মেনন ও মানিককে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে ২০২৪ সালের ২২ আগস্ট আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে আদালতে মানহানির মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। 

মামলার অভিযোগে বলা হয়, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী’ হিসেবে উল্লেখ করেন।এর আগেও ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি একটি সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না; তিনি মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী ছিলেন।’ ২০১৩ সালের ১৯ জুলাই ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। 

এ ছাড়া আসামিরা বিভিন্ন সময়ে জিয়া পরিবার সম্পর্কেও বিরূপ ও মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা মামলার অভিযোগে উল্লেখ করা হয়।


     এই বিভাগের আরো খবর