ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষিকাকে মারধর

রাতে লাঞ্ছনার শিকার ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাবেরী করিম সুবর্ণা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে মিতালী খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, প্রধান শিক্ষিকাকে লাঞ্ছনার ঘটনায় দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি মিতালী খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বামী সামসউর রহমান শুভ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছেএর আগে বুধবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাবেরী করিম সুবর্ণা অফিসকক্ষে অবস্থান করছিলেন। এ সময় বিদ্যালয়ের পাশের ফার্মপাড়া এলাকার বাসিন্দা সামসউর রহমান শুভ বিদ্যালয়ে প্রবেশ করে অসৌজন্যমূলক আচরণ শুরু করেন। একপর্যায়ে তিনি প্রধান শিক্ষিকাকে চড়-থাপ্পড় মারেন। এ ঘটনার সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষক মহলে নিন্দার ঝড় উঠে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সামসউর রহমান শুভ ও মিতালী খাতুন দম্পতির মেয়ে বিসমাহ জান্নাত ঐশ্বর্য (৯) ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ের এফেম্বলি চলাকালে এক সহপাঠীর সঙ্গে কথা বলার কারণে তাকে শাসন করেন প্রধান শিক্ষিকা। এ সময় দুই শিশুর গালে একটি চড় দেন তিনি। বিষয়টি জানার পর ক্ষুব্ধ হয়ে শিশু জান্নাতের বাবা বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষিকাকে চড় মারেনলাঞ্ছনার শিকার প্রধান শিক্ষিকা কাবেরী করিম সুবর্ণা বলেন, আমি একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের যেমন আদর করি, তেমনি প্রয়োজনে একটু শাসনও করতে হয়। এ কারণেই আলতো করে একটা চড় মেরেছিলাম। কিন্তু এজন্য একজন অভিভাবক আমার অফিসে ঢুকে আমার গায়ে হাত তুলবেন, এটা কখনো ভাবিনি। এ ঘটনার পর বিদ্যালয়ে যেতে আমি নিরাপত্তাহীনতা অনুভব করছি। আবারও আমার ওপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছি।


     এই বিভাগের আরো খবর