ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet হাটবোয়ালিয়ায় প্রতিবন্ধী নারীকে ধ’র্ষ’ণের অভিযোগে একজন আটক Headline Bullet মুন্সীগঞ্জে মসজিদের ইমাম কর্তৃক স্ত্রী-হত্যাকান্ডের ২৪ ঘণ্টার মধ্যেই পিবিআই-এর অভিযানে স্বামী গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি Headline Bullet চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষিকাকে মারধর Headline Bullet কুষ্টিয়া সদর হাসপাতালে অপারেশনে রুগীর বিচ্ছিন্ন করা পা গায়েব Headline Bullet কুষ্টিয়া রেডক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে পারিবারিক সংযোগ পুনরুদ্ধার বিষয়ক একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠানের প্রধান কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন Headline Bullet জীবননগরে ৩ মাদকসেবি জনতার হাতে আটক Headline Bullet মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ আটক দুই Headline Bullet স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার কুমারখালিতে ভ্রাম্যমান বাঁধা দেওয়ায় বিএনপির ৯ নেতা কর্মীর নামে মামলা Headline Bullet চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলি উদ্ধার

হাটবোয়ালিয়ায় প্রতিবন্ধী নারীকে ধ’র্ষ’ণের অভিযোগে একজন আটক

Oplus_131072

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক বাকপ্রতিবন্ধী নারীকে ধ’র্ষ’ণের অভিযোগে তাজমুল ইসলাম ফাসু (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার হাটবোয়ালিয়া এলাকার একটি ইটভাটায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তাজমুল ইসলাম ফাসু উপজেলার বাঁশবাড়ীয়া দক্ষিণপাড়ার আসাবুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাঁশবাড়ীয়া দক্ষিণপাড়ার এক বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে তাজমুল ইসলাম ফাসুর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে অভিযুক্তকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশ অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের টু-আইসি হাসিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় একটি ইটভাটায় অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযুক্ত তাজমুল ইসলাম ফাসুকে গ্রেফতার করা হয়। পরে তাকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর