ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet হাটবোয়ালিয়ায় প্রতিবন্ধী নারীকে ধ’র্ষ’ণের অভিযোগে একজন আটক Headline Bullet মুন্সীগঞ্জে মসজিদের ইমাম কর্তৃক স্ত্রী-হত্যাকান্ডের ২৪ ঘণ্টার মধ্যেই পিবিআই-এর অভিযানে স্বামী গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি Headline Bullet চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষিকাকে মারধর Headline Bullet কুষ্টিয়া সদর হাসপাতালে অপারেশনে রুগীর বিচ্ছিন্ন করা পা গায়েব Headline Bullet কুষ্টিয়া রেডক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে পারিবারিক সংযোগ পুনরুদ্ধার বিষয়ক একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠানের প্রধান কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন Headline Bullet জীবননগরে ৩ মাদকসেবি জনতার হাতে আটক Headline Bullet মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ আটক দুই Headline Bullet স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার কুমারখালিতে ভ্রাম্যমান বাঁধা দেওয়ায় বিএনপির ৯ নেতা কর্মীর নামে মামলা Headline Bullet চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলি উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালিতে ভ্রাম্যমান বাঁধা দেওয়ায় বিএনপির ৯ নেতা কর্মীর নামে মামলা

কুষ্টিয়ার কুমারখালীতে ভ্রাম্যমাণ আদালতে বাধা দেওয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাঁর সহযোগীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গত মঙ্গলবার রাত ১২টার পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেনের করা মামলাটি নথিভুক্ত করে পুলিশ। এতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জিলালসহ দুজনকে আসামি করা হয়েছে। মামলার অপর আসামি হলেন, সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামের হাকিম প্রামাণিকের ছেলে ও ভুসিমালের ব্যবসায়ী জিলাল প্রামাণিক (৪৭)।বিএনপি নেতা জাহাঙ্গীর আলম জিলাল কুমারখালী ছালপট্টি বাজার মালিক সমিতির সভাপতি পদেও আছেন। এতে অজ্ঞাতপরিচয় আরও পাঁচ-সাতজনকে আসামি করা হয়েছে। তবে গতকাল বুধবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার এজাহারে বলা হয়, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমারখালী স্টেশনবাজার-সংলগ্ন ছালপট্টি বাজারে অভিযানে যান জেলা প্রশাসনের একটি দল। এ সময় নকল ও মেয়াদোত্তীর্ণ পশুখাদ্য রাখার অপরাধে খোকন ট্রেডার্সের মালিক সাইদুল ইসলাম খোকনকে ৪ হাজার টাকা, প্রণব ট্রেডার্সের মালিক প্রণব কুমার ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।আদালত পরিচালনায় ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিলকদ হোসেন। তাঁকে সহায়তায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও কুষ্টিয়া পুলিশ লাইনের সদস্যরা। এ সময় আসামিরা সংঘবদ্ধ হয়ে আদালত পরিচালনায় বাধা দেন। তারা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা শুরুতে প্রাণিসম্পদ কর্মকর্তা ও পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কিলঘুষি মেরে সটকে পড়েন। কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। গভীর তদন্ত চলছে। পুলিশ আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। 


     এই বিভাগের আরো খবর