ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet হাটবোয়ালিয়ায় প্রতিবন্ধী নারীকে ধ’র্ষ’ণের অভিযোগে একজন আটক Headline Bullet মুন্সীগঞ্জে মসজিদের ইমাম কর্তৃক স্ত্রী-হত্যাকান্ডের ২৪ ঘণ্টার মধ্যেই পিবিআই-এর অভিযানে স্বামী গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি Headline Bullet চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষিকাকে মারধর Headline Bullet কুষ্টিয়া সদর হাসপাতালে অপারেশনে রুগীর বিচ্ছিন্ন করা পা গায়েব Headline Bullet কুষ্টিয়া রেডক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে পারিবারিক সংযোগ পুনরুদ্ধার বিষয়ক একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠানের প্রধান কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন Headline Bullet জীবননগরে ৩ মাদকসেবি জনতার হাতে আটক Headline Bullet মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ আটক দুই Headline Bullet স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার কুমারখালিতে ভ্রাম্যমান বাঁধা দেওয়ায় বিএনপির ৯ নেতা কর্মীর নামে মামলা Headline Bullet চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলি উদ্ধার

চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলি উদ্ধার

Oplus_131072

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ২২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। বুধবার (৮ জুলাই) ভোরে জীবননগর উপজেলার মাধবখালী গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত দেড়টার দিকে মাধবখালী বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযানে যায়। এ সময় সীমান্ত পিলারের কাছে এক ব্যক্তিকে সন্দেহভাজন অবস্থায় ঘোরাফেরা করতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ওই ব্যক্তি একটি প্লাস্টিকের বস্তা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই বস্তা তল্লাশি করে একটি যুক্তরাষ্ট্রের তৈরি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ২২ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। পিস্তলটি বিশেষ কৌশলে পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, সীমান্তে অস্ত্র,

মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদক জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।


     এই বিভাগের আরো খবর