ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet হাটবোয়ালিয়ায় প্রতিবন্ধী নারীকে ধ’র্ষ’ণের অভিযোগে একজন আটক Headline Bullet মুন্সীগঞ্জে মসজিদের ইমাম কর্তৃক স্ত্রী-হত্যাকান্ডের ২৪ ঘণ্টার মধ্যেই পিবিআই-এর অভিযানে স্বামী গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি Headline Bullet চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষিকাকে মারধর Headline Bullet কুষ্টিয়া সদর হাসপাতালে অপারেশনে রুগীর বিচ্ছিন্ন করা পা গায়েব Headline Bullet কুষ্টিয়া রেডক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে পারিবারিক সংযোগ পুনরুদ্ধার বিষয়ক একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠানের প্রধান কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন Headline Bullet জীবননগরে ৩ মাদকসেবি জনতার হাতে আটক Headline Bullet মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ আটক দুই Headline Bullet স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার কুমারখালিতে ভ্রাম্যমান বাঁধা দেওয়ায় বিএনপির ৯ নেতা কর্মীর নামে মামলা Headline Bullet চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলি উদ্ধার

জীবননগরে ৩ মাদকসেবি জনতার হাতে আটক

জীবননগর উপজেলার মৃগমারী গ্রামে মাদকসেবন করা অবস্থায় ৩ জনকে আটক করেছে জনতা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে জীবননগর থানা-পুলিশের সদস্যরা তাদের আটক করে থানায় নিয়ে যায়। মাদকাসক্ত ব্যক্তিরা হলেন- উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামের আশরাফ আলীর ছেলে নাজমুল হক (২৬), একই গ্রামের আফান মিয়ার ছেলে শামিম (২৫) ও আতিয়ার রহমানের ছেলে মশিয়ার (২৭)।মৃগমারী গ্রামের ইমরান হোসেন বলেন, বুধবার দুপুরে মৃগমারী গ্রামে মান্নান মিয়ার বাঁশবাগানে ৩ জনকে গাঁজা সেবন করা অবস্থায় হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে গাঁজা ও বাঁশি (গাঁজা সেবনের যন্ত্র) জব্দ করা হয়। আটকের পর জীবননগর থানা-পুলিশকে খবর দিলে তারা এসে মাদক সেবনকারীদের ধরে থানায় নিয়ে যায়। তিনি আরও বলেন, ‘আমাদের এলাকা এখন মাদকে ছেয়ে গেছে। মাদকের কারণে বিশেষ করে যুব সমাজ একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। মাদকের অর্থ জোগাতে এলাকায় চুরি, সামাজিক অপরাধ বেড়ে গেছে। পারিবারিক কলহ বৃদ্ধি পাচ্ছে। মাদক নির্মূল করতে আমরা সম্প্রতি গ্রামের মানুষদের নিয়ে একটি মাদক বিরোধী বিক্ষোভ সমাবেশ করেছিলাম। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার ওসি সোলাইমান সেখ। সমাবেশের পর থেকে আমরা কয়েকজন মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছি।যেখানেই মাদক দেখতে পাই সেখানেই প্রতিরোধ করার চেষ্টা করি।’


     এই বিভাগের আরো খবর