ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet হাটবোয়ালিয়ায় প্রতিবন্ধী নারীকে ধ’র্ষ’ণের অভিযোগে একজন আটক Headline Bullet মুন্সীগঞ্জে মসজিদের ইমাম কর্তৃক স্ত্রী-হত্যাকান্ডের ২৪ ঘণ্টার মধ্যেই পিবিআই-এর অভিযানে স্বামী গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি Headline Bullet চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষিকাকে মারধর Headline Bullet কুষ্টিয়া সদর হাসপাতালে অপারেশনে রুগীর বিচ্ছিন্ন করা পা গায়েব Headline Bullet কুষ্টিয়া রেডক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে পারিবারিক সংযোগ পুনরুদ্ধার বিষয়ক একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠানের প্রধান কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন Headline Bullet জীবননগরে ৩ মাদকসেবি জনতার হাতে আটক Headline Bullet মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ আটক দুই Headline Bullet স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার কুমারখালিতে ভ্রাম্যমান বাঁধা দেওয়ায় বিএনপির ৯ নেতা কর্মীর নামে মামলা Headline Bullet চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলি উদ্ধার

মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ আটক দুই

Oplus_131072

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ ঝন্টু কর্মকার (৪৬) ও হায়দার আলী (৫০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতপরশু মঙ্গলবার সন্ধ্যায় গাংনী থানার ১ নম্বর কাথুলী ইউনিয়নের মাইলমারী গ্রামে হায়দার আলীর বসতবাড়ির উঠান থেকে ১০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটক ঝন্টু কর্মকার হিন্দাভিটাপাড়ার মৃত আব্দুল খালেক কর্মকারের ছেলে এবং হায়দার আলী মাইলমারী চকপাড়ার মৃত আরমান আলীর ছেলে। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার সন্ধ্যায় গাংনী থানার কাথুলী ইউনিয়নের মাইলমারী গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে হায়দার আলীর বসতবাড়ির উঠান থেকে ১০ পিস ইয়াবাসহ ঝন্টু কর্মকার ও হায়দার আলীকে আটক করা হয়। তিনি আরও জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর