ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet লংমার্চের পরিবর্তে সংবিধান সংস্কার কমিটির আলোচনায় অংশগ্রহণ করতে হবে Headline Bullet গাজীপুরে শ্রমিক পুলিশ সংঘর্ষে ১০ কিমি রোড যানজট Headline Bullet কনস্টেবলের স্ত্রীর সাথে এএসপির শারীরিক সম্পর্ক থাকায় অবসরে Headline Bullet গ্রামবাসিকে খেলার জন্য আরো জায়গা বরাদ্দ দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী Headline Bullet ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশ কুষ্টিয়ায়, প্রস্তুতি সম্পন্ন Headline Bullet ট্রান্সফরমার চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক Headline Bullet দর্শনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত: ট্রাইবেকারে নাটোর একাদশের জয় Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে ডিবির অভিযানে চারটি ওয়ান শুটার গান উদ্ধার Headline Bullet বিয়ের আগের রাতেই মাদকসহ আটক বর Headline Bullet পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেয় তাহসিফ আমি পালিয়ে আসি

গাজীপুরে শ্রমিক পুলিশ সংঘর্ষে ১০ কিমি রোড যানজট

Oplus_131072

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশ-শ্রমিকের মধ্যে সংঘর্ষ চলছে। এতে মহাসড়কের ১০ কিলোমিটার জুড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। প্রায় ৫ ঘণ্টা ধরে বন্ধ থাকা সড়কে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ যাত্রীরা।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার আশপাশের বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

এসময় মহাসড়কের ওপর মাটি ভর্তি বস্তা ও কাঠ বাঁশ ফেলে আগুন ধরিয়ে সড়ক বন্ধ করে দেওয়া হয়। শ্রমিক আন্দোলনের মুখে কারখানা কর্তৃপক্ষ নগরীর কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত ১৫টি শিল্প কারখানায় ছুটি ঘোষণা করে। মহাসড়কে যাত্রী-চালকদের দুর্ভোগ নিরসনে শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে পুলিশ শ্রমিকদের অনুরোধ জানায়। তবে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে শ্রমিকরা মহাসড়কে আগুন ধরিয়ে দেয় ও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে থাকে।


     এই বিভাগের আরো খবর