ঢাকা, রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet পোশাক শ্রমীকদের আন্দোলন ঠেকাতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর Headline Bullet কুষ্টিয়ায় জোটের উদ্যোগে ইসলামিয়া কলেজ ও সুখনগর বস্তিতে ডেঙ্গু সচেতনতায় কর্মসূচি অনুষ্ঠিত Headline Bullet জীবননগরে পুলিশের মাদকবিরোধী অভিযান: ১১৮ বোতল ফেনসিডিল সদৃশ উইন-করেক্স জব্দ, পালালো আজাদ Headline Bullet মন্ত্রী নিতাই রায় চৌধুরীর উপস্থিতিতে চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet লংমার্চের পরিবর্তে সংবিধান সংস্কার কমিটির আলোচনায় অংশগ্রহণ করতে হবে Headline Bullet গাজীপুরে শ্রমিক পুলিশ সংঘর্ষে ১০ কিমি রোড যানজট Headline Bullet কনস্টেবলের স্ত্রীর সাথে এএসপির শারীরিক সম্পর্ক থাকায় অবসরে Headline Bullet গ্রামবাসিকে খেলার জন্য আরো জায়গা বরাদ্দ দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী Headline Bullet ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশ কুষ্টিয়ায়, প্রস্তুতি সম্পন্ন Headline Bullet ট্রান্সফরমার চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক

কুষ্টিয়ায় জোটের উদ্যোগে ইসলামিয়া কলেজ ও সুখনগর বস্তিতে ডেঙ্গু সচেতনতায় কর্মসূচি অনুষ্ঠিত

Oplus_131072

আজ ১ লা নভেম্বর, ২০২৬ ইং রোজ রবিবার, সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন কর্মসূচির ৪র্থ দিনে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ ও সংলগ্ন মার্কেট এবং রেললাইনের ধারে সুখনগর বস্তি এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক সংগঠন কালপুরুষ সহযোগিতায় উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অধ্যক্ষ ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক সদস্য এবং কুষ্টিয়া ক্রীড়া সংসদের সভাপতি জনাব টিপু সুলতান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক জনাব শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সপ্তাহব্যাপী সম্মিলিত সামাজিক জোটের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন কর্মসূচির উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, যেহেতু ডেঙ্গুর নিরাময়যোগ্য ঔষধ বাজারে সরবরাহ নেই, সেহেতু সচেতনতাই পারে এই রোগ থেকে মুক্তির অন্যতম উপায়। আমি কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রেখেছি, পাশাপাশি শ্রেণিকক্ষে ছাত্রদের সচেতন করছি এবং তাদের উদ্বুদ্ধ করছি নিজ নিজ এলাকায় ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে।

কালপুরুষের সহ প্রতিষ্ঠাতা কোরবান শেখ হিল্লোল ও মিনহাজ উদ্দিন শিমুলের সার্বিক পরিচালনায়
ইসলামিয়া কলেজ ও মার্কেটে লিফলেট বিতরণ ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন , আরডেন্ট যুব সংস্থার প্রতিষ্ঠাতা আজিজুল ইসলাম অয়ন, সংগঠক ওবায়দুর রহমান শায়খ, মতিবুর রহমান ও সুমন ইসলাম, কুষ্টিয়া ক্রীড়া সংসদের দপ্তর সম্পাদক ও অজন্তা আর্ট গ্যালারির স্বত্তাধিকারী তাজমুল ইসলাম, কালপুরুষের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ রাজীব, সিফাত নূর, সাজিদ ইসলাম, স্বপ্ন আহমেদ, পরাণ রহমান।

অপরদিকে সেভ ট্রী ফাউন্ডেশনের সহযোগিতায় মজমপুর থেকে কোর্ট স্টেশনের দুধারে অবস্থিত কর্মজীবী ও শ্রমজীবীদের বসতি, সুখনগর বস্তি এলাকায় লিফলেট বিতরণ করা হয়। সংগঠনটির চেয়ারম্যান তারিফ মোস্তাফিজের পরিচালনায় ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির স্বেচ্ছাসেবক সদস্য সাদিয়া রহমান অরিন, তানজিনা কবির তন্নী, সানজিদা হামিদ এবং ইয়াকুব ইসলামসহ প্রমুখ।

উল্লেখ্য যে, সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমানের নেতৃত্বে ও সমন্বয়ক অ্যাডভোকেট মো: মুহাইমিনুর রহমান পললের সার্বিক নির্দেশনায়, সহ সমন্বয়ক সাদিক হাসান রহিদ এর তত্ত্বাবধানে পৌর শহর এবং জেলাব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি উদ্বোধন করা হয় গতকাল ২৯ শে অক্টোবর ২০২৬ ইং, আগামী মঙ্গলবার থেকে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইনের আয়োজন প্রস্তুতি চলছে, জানায় জোটের নেতৃবৃন্দ।


     এই বিভাগের আরো খবর