আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গার জীবননগরের ঐতিহ্যবাহী আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশন চালুর দাবিতে ৩ ঘণ্টা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা ১৩ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনটি স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীরা তা অবরুদ্ধ করে রাখেন।এর ফলে খুলনার সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হয়। ‘নাগরিক সমাজ’ ও স্থানীয় জনগণের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে আন্তঃনগর ট্রেনের স্টপেজ, জনবল নিয়োগ ও অবকাঠামোগত উন্নয়নের ৩ দফা দাবি জানানো হয়।পরে স্থানীয় প্রশাসন ও নেতৃবৃন্দের আশ্বাসে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয় এবং ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা
(সূত্রে : BBC crime news)