ঢাকা, সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ট্রান্সফরমার চোর ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা বিদ্যুৎ বিভাগের Headline Bullet ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে জননী পরিবহন খাদে Headline Bullet কুষ্টিয়া পৌর বাজারে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ Headline Bullet কুমিল্লায় ৯ শিক্ষার্থীর জন্য ২৫ শিক্ষক তাও পাশ করেনি কেউ Headline Bullet ঢাকায় ৫ কোটি মূল্যের ৬ টি সোনার ডিম উদ্ধার Headline Bullet কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল গৃহবধূর Headline Bullet গাইবান্ধায় মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষনের অভিযোগে পরিচালক গ্রেফতার Headline Bullet পোশাক শ্রমীকদের আন্দোলন ঠেকাতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর Headline Bullet কুষ্টিয়ায় জোটের উদ্যোগে ইসলামিয়া কলেজ ও সুখনগর বস্তিতে ডেঙ্গু সচেতনতায় কর্মসূচি অনুষ্ঠিত Headline Bullet জীবননগরে পুলিশের মাদকবিরোধী অভিযান: ১১৮ বোতল ফেনসিডিল সদৃশ উইন-করেক্স জব্দ, পালালো আজাদ

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে জননী পরিবহন খাদে

Oplus_131072

ফরিদপুরের নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেছে জননী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া এলাকায় ভাঙ্গাগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে ভাঙ্গাগামী জননী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৩-২০৮৮) বাসটি ভবুকদিয়া নির্মাণাধীন ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করেন। পরে তাঁদের ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

এ ঘটনায় আহতদের শারীরিক অবস্থা ও দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।


     এই বিভাগের আরো খবর