ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ()

থানাপাড়ায় শিক্ষার্থীর উপর নৃশংস হামলা ও সাম্প্রতিক কিশোর অপরাধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

Oplus_131072

গতকাল ৯ নভেম্বর ২০২৬ তারিখে দুপুর আনুমানিক ১ টার সময় নিজ বাসার নিচে জাকিয়া নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ইমন ইসলাম নামের এক তরুণ। আহত শিক্ষার্থী এবং অপরাধী দুইজনই এসএসসি-২০২৭ সালের পরীক্ষার্থী। ইমনকে গতরাতেই আটক করা হয়েছে।

এই ন্যাক্কারজনক ঘটনার যেনো পুনরাবৃত্তি না ঘটে এবং এই ঘটনার অপরাধীর যেনো যথাযথ শাস্তি হয় সেই দাবিতে আজ ১০ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল ৫ টায় কুষ্টিয়া মডেল থানার সামনো একটি মানববন্ধনের আয়োজন করে তরঙ্গ-Taranga। এতে কুষ্টিয়া জেলার সকল পেশার সক বয়সের সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন। উপস্থিত সবাই দোষীর দৃষ্টামূলক শাস্তি দাবি করেন।

শুধু এই ঘটনার বিচার না, এর মূলে কিশোর গ্যাংয়ের যেই দৌরাত্ম্য রয়েছে তা নির্মুল করতে হবে। এমনটাই দাবি করেন উপস্থিত সকলে। বর্তমান সমাজে নৈতিক মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে সেই বিষয়ে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ, ধর্মীয় প্রতিষ্ঠান সব জায়গা থেকে নৈতিক মূল্যবোধের শিক্ষা ছড়িয়ে দিতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সুন্দরম ললিতকলা একাডেমি, কুষ্টিয়ার পরিচালক সাংস্কৃতিক ব্যক্তিত্ব কনক চৌধুরী, কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষক মোঃ কবিরুল ইসলাম, বিশ্বভরা প্রাণ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক তুলিকা বিশ্বাস, নাদ একাডেমি, কুষ্টিয়ার পরিচালক আকাশ চক্রবর্তী, সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার প্রতিনিধি ফয়সাল পারভেজ, শিল্পী ও শিক্ষক শফিক জুয়েল, বিশ্বভরা প্রাণ কুষ্টিয়া শাখার সদস্য বিনোদ কুমার আগারওয়ালা, আবৃত্তিকার তিলোত্তমা বিশ্বাস সহ অনেকেই।

সংবাদ প্রেরক,
ইশতিয়াক আহমেদ মুন্না,
সাধারণ সম্পাদক, তরঙ্গ
+8801971014849;


     এই বিভাগের আরো খবর