দর্শনায় মাদক সেবনসহ গ্রেফতার ১, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড!
আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্ট :চুয়াডাঙ্গার দর্শনায় মাদক সেবনের অপরাধে মোঃ শরিফুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
১০ নভেম্বর ২০২৬ রাতে দর্শনা থানার এসআই শেখ শাহীদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বড় মসজিদের সামনে থেকে তাকে আটক করেন। আটক শরিফুল ইসলাম ওই গ্রামের আশকার আলীর ছেলে। পরে বিজ্ঞ আদালতের সংক্ষিপ্ত বিচারে তাকে এই সাজা প্রদান করা হয়।
(সূত্রে : BBC crime news)