আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্ট :চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার বিকেলে বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারতে প্রবেশের প্রাক্কালে তাকে আটক করা হয়।গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন পাবনা জেলার আটঘরিয়া উপজেলার বারুইপাড়া গ্রামের ইসমাইল সর্দারের ছেলে।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে জাহাঙ্গীর হোসেন ভারতে যাওয়ার উদ্দেশ্যে দর্শনা চেকপোস্টে আসেন। পরে তার তথ্য যাচাই-বাছাইকালে জানা যায়, তার বিরুদ্ধে পাবনার আটঘরিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলাসহ একাধিক গুরুতর মামলা রয়েছে।তাৎক্ষণিকভাবে তাকে আটক করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দর্শনা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
(সূত্রে :BBC crime news)