ঢাকা, বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet আলমডাঙ্গায় মাদক মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার ও জামজামিতে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী আটক Headline Bullet কৃষক বাঁচলে দেশ বাঁচবে: বন্ধ চিনিকলগুলো দ্রুত চালু করা হবে Headline Bullet চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, আদালতের ৬ মাসের কারাদণ্ড Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকুমুক্ত ও নিরাপদ পূজা উদযাপনে ডিএনসি’র মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়! Headline Bullet চুয়াডাঙ্গায় গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড Headline Bullet পাবনায় ৮০০ পিস ইয়াবাসহ সাবেক পুলিশ সদস্য আটক Headline Bullet কুষ্টিয়ার কুমারখালীতে ছেঁউরিয়ায় সংকল্প যুব ফাউন্ডেশনের উদ্যোগে সাবমার্সিবল নলকূপ স্থাপন উদ্বোধন Headline Bullet লাখ টাকার বিদ্যুৎ বিল সংশোধনের পরে হলো ১ হাজার ২৩৮ টাকা Headline Bullet হরমুজ প্রণালির উপরে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম বাধা দিয়ে ধ্বংস করেছে Headline Bullet পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা

রেকর্ড ভাঙতে চলেছে ধুরান্ধার ২

Oplus_131072

কলকাতা: রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে ঝড় তুলেছে। (Dhurandhar 2)মাত্র তিন দিনে বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকার মাইলস্টোন অতিক্রম করে এটি ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে দ্রুতগতিতে এই লক্ষ্যে পৌঁছানো ছবি হয়ে উঠেছে। অদিত্য ধর পরিচালিত এই স্পাই থ্রিলার সিক্যুয়েলটি রিলিজের প্রথম তিন দিনেই রেকর্ড গড়েছে, যা আগের সব বড় ছবির রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি ১৯ মার্চ রিলিজ হয়েছে, পেইড প্রিভিউ ১৮ মার্চ থেকে। প্রথম দিনে ভারতে নেট কালেকশন প্রায় ১০২.৫৫ কোটি টাকা, দ্বিতীয় দিনে ৮০.৭২ কোটি এবং তৃতীয় দিনে (শনিবার) ১১৩ কোটিরও বেশি। ভারতে তিন দিনে নেট কালেকশন ৩৩৯.২৭ কোটি টাকা। ওভারসিজ থেকে গ্রস ৯৬.৫০ কোটি টাকা, যার ফলে বিশ্বব্যাপী গ্রস কালেকশন ৫০১.০৪ কোটি টাকা ছুঁয়েছেএটা ভারতীয় সিনেমার জন্য একটা অভূতপূর্ব সাফল্য কোনো ছবি এত দ্রুত ৫০০ কোটি পার করেনি।ছবির সাফল্যের পিছনে রয়েছে রণবীর সিংহের ম্যাস অ্যাপিল, অ্যাকশন-প্যাকড স্পাই স্টোরি এবং ঈদের ছুটির সুবিধা। গল্পে রণবীরের চরিত্র জাসকিরত সিংহ রাঙ্গি। যে হামজা আলি মাজারি হয়ে লিয়ারির আন্ডারওয়ার্ল্ডে ঢুকে অপরাজেয় রাজা হয়ে ওঠে। এই ইনটেন্স পারফরম্যান্স দর্শকদের মন জয় করেছে। সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, রাকেশ বেদী সহ স্টার কাস্ট এবং হাই-ভোল্টেজ অ্যাকশন দর্শকদের থিয়েটারে টেনে এনেছেওভারসিজে ছবিটি রেকর্ড গড়েছে। উত্তর আমেরিকায় (ইউএসএ-কানাডা) তৃতীয় দিনে ৪-৪.৫ মিলিয়ন ডলার (প্রায় ৩৫-৪০ কোটি টাকা) আয়ের সম্ভাবনা, যা ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ সিঙ্গেল-ডে গ্রস। ইউকে, অস্ট্রেলিয়া, জার্মানি, নিউজিল্যান্ড সহ বিভিন্ন দেশে দুর্দান্ত পারফরম্যান্স। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, ইউএসএ-তে ৪৬.৩৪ কোটি, কানাডায় ১৮.৭৫ কোটি, ইউকে-তে ১১.৬০ কোটি এসব মিলিয়ে ওভারসিজ ব্যবসা অভূতপূর্ব।


     এই বিভাগের আরো খবর