ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) Headline Bullet নাটোরে গাঁজাসহ নারী আটক Headline Bullet বেতন গ্রেড কমানো ও পদন্নোতি নতুন শর্ত আরোপে বিএডিসির কর্মকর্তা কর্মচারিদের Headline Bullet বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপন করেন জাকির সরকার ও সুমন সরকার Headline Bullet কুষ্টিয়া সরকারি কলেজে মাছের পোনা অবমুক্তকরন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় অবশেষে মুখ খুললেন 

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়কে ঘিরে সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে তুমুল আলোচনা চলছে। এরই মধ্যে স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমকে ২৫০ কোটি রুপি খোরপোশ দিতে চেয়েছেন বলেও খবর প্রকাশ পেয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মত প্রকাশ করছেন ভক্ত ও নেটিজেনরা।

তামিল সিনেমার এই তারকা আসন্ন তামিলনাড়ু নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন।এর মধ্যেই প্রতারণার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন তাঁর স্ত্রী সঙ্গীতা। এর পর থেকেই বিজয়ের সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এই পরিস্থিতিতে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন থালাপতি বিজয়। সম্প্রতি নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমাকে নিয়ে যেসব সমস্যার কথা শুনছেন, সেগুলো নিয়ে চিন্তা করবেন না।এসব বিষয় নিয়ে ভেবে নিজের সময় নষ্ট করবেন না। আমি নিজের খেয়াল রাখতে পারি। তবে আমার ব্যক্তিগত জীবনের কারণে যখন অনুরাগীরা কষ্ট পান, সেটাই আমার খারাপ লাগে।’

বিজয়ের এই মন্তব্যে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।


     এই বিভাগের আরো খবর