ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) Headline Bullet নাটোরে গাঁজাসহ নারী আটক Headline Bullet বেতন গ্রেড কমানো ও পদন্নোতি নতুন শর্ত আরোপে বিএডিসির কর্মকর্তা কর্মচারিদের Headline Bullet বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপন করেন জাকির সরকার ও সুমন সরকার Headline Bullet কুষ্টিয়া সরকারি কলেজে মাছের পোনা অবমুক্তকরন

স্ত্রীর মৃত্যুতে আত্মসমর্থন অভিনেতার

Oplus_131072

ছোট পর্দার পরিচিত অভিনেতা জাহের আলভী (নেয়ামত উল্লাহ ভুঁইয়া) আদালতে আত্মসমর্পণ করেছেন। স্ত্রী আফরা ইভনাথ ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় তিনি আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন জানান। আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে এই বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণী ও এজাহার থেকে জানা গেছে, চলতি বছরের গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইভনাথ ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করেন তার পরিবারের সদস্যরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর বিনোদন অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার দিন রাতেই নিহতের বাবা কবির হায়াত খান বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, বিয়ের পর থেকেই তাদের মধ্যে তীব্র পারিবারিক কলহ চলছিল। দীর্ঘদিনের মানসিক ও বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতনের কারণেই ইকরা শেষ পর্যন্ত চরম পথ বেছে নিতে অর্থাৎ আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১০ সালে অভিনেতা জাহের আলভী ও ইকরার বিয়ে হয় এবং তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।

এর আগে, একই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে মূল অভিযুক্ত অভিনেতা জাহের আলভীর ক্ষেত্রে আদালত কী সিদ্ধান্ত নেন, তা নিয়ে আইনি অঙ্গন ও শোবিজ সংশ্লিষ্টদের গভীর নজর রয়েছে। মামলাটির পরবর্তী তদন্ত প্রক্রিয়া ও শুনানির ওপরই নির্ভর করছে এই অভিনেতার ভাগ্য।


     এই বিভাগের আরো খবর