ঢাকা, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া সরকারি কলেজের ক্যাম্পাস মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য Headline Bullet চুয়াডাঙ্গার ছাত্রনেতা সৌরভের মর্মান্তিক মৃত্যু: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত, আহত রিয়া Headline Bullet দর্শনায় মাদক সেবনসহ গ্রেফতার ১, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড! Headline Bullet থানাপাড়ায় শিক্ষার্থীর উপর নৃশংস হামলা ও সাম্প্রতিক কিশোর অপরাধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত Headline Bullet খুলনায় অন্য মেয়ের সাথে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাত Headline Bullet যশোর জেলার অভয়নগর থানাধীন বাহিরঘাটের ধর্ষণ মামলার পলাতক আসামী ঢাকা থেকে গ্রেফতার Headline Bullet ফরিদপুরে জলন্ত বাসের আগুনে চালকের মৃত্যু Headline Bullet কুষ্টিয়ায় স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতের সেই যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায় ২৪ বোতল এসকাফ ও ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Headline Bullet ফরিদপুরে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ পরিবহনকে জরিমানা

কুষ্টিয়ায় স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতের সেই যুবক গ্রেফতার

কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় নিজ বাসার সামনে জাকিয়া সুলতানা (১৬) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্র ইমনকে গ্রেফতার করেছে কুষ্টিয়া জেলা পুলিশ।‎আজ রাত আনুমানিক ১টার সময় পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন তাকে গ্রেফতার করে ইবি থানাধীন পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে রাখা হয়। অতি দ্রুত তাকে কুষ্টিয়া মডেল থানায় নিয়ে আসা হবে।‎ঘটনার পর থেকে অভিযুক্ত ইমন ও তার মাকে এলাকায় পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকে তাঁদের বাড়িতে কাউকে দেখা যায়নি বলে দাবি প্রতিবেশীদের। এদিকে হামলাকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনার পর শহরে কিশোর অপরাধবিরোধী অভিযান চালিয়ে ২৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।‎আহত জাকিয়া সুলতানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়ার মেয়ে। সে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও আসন্ন এসএসসি পরীক্ষার্থী। তার বাবা একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। এ কারণে পরিবারটি কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে
‎স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে বিদ্যালয়ের ক্লাস শেষে বাড়ি ফেরে জাকিয়া। বাসার গেট খোলার অপেক্ষায় প্রবেশপথে দাঁড়িয়ে থাকার সময় পেছন দিক থেকে কালো শার্ট পরা এক যুবক এসে তাকে ছুরিকাঘাত করেন। জাকিয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত ছুরিটি ফেলে দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।
‎‎জাকিয়ার মা সুমি আক্তারের অভিযোগ, ইমন দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। বিষয়টি ইমনের অভিভাবকদের জানানোর পর কিছুদিন বিরক্ত করা বন্ধ থাকলেও সোমবার তাঁর মেয়ের ওপর হামলা চালানো হয়। সুমি আক্তারের দাবি, হত্যার উদ্দেশ্যেই ইমন ছুরি দিয়ে আঘাত করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
‎জানা গেছে, কোচিংয়ে পড়ার সময় থেকেই জাকিয়াকে উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে ইমনের বিরুদ্ধে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পেছনে কী কারণ ছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।


     এই বিভাগের আরো খবর