ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতকে সোমবার সকালে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশনায় বালিয়াকান্দি থানার এস,আই আঃ মতিন, এ,এস,আই শহিদুল ইসলাম, এ,এস,আই ইউসুফ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভীত্তিতে, তালপট্রি মাদ্রাসা এলাকার হাকিমের চায়ের দোকানের সামনে রবিবার রাতে অভিযান পরিচালনা করে। এ অভিযানে বালিয়াকান্দি সদর ইউনিয়নের উত্তর বালিয়াকান্দি গ্রামের রুস্তম মিয়ার ছেলে আলাউদ্দিন মিয়া (৫২) কে একশত গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ৩ হাজার ১শত টাকাসহ তাকে গ্রেফতার করা হয়। এব্যাপারে থানার এস,আই আঃ মতিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। তার বিরুদ্ধে বালিয়াকান্দি থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুর্বের মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।


     এই বিভাগের আরো খবর