মিরপুরে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় ৪ চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে চোর-চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে মিরপুর আশ্রয়ন প্রকল্প এলাকার মজনুর ছেলে মোঃ জনি (২৫), সদরপুর বানিয়াপাড়া এলাকার মুক্তারের ছেলে মোঃ জিসান আহম্মেদ (২৪), পোড়াদহ চিথলিয়া এলাকার মৃত কাশেম মীরের ছেলে মোঃ হামিদুল মীর (৩৪) পোড়াদহ চিথলিয়া এলাকার আবু সাঈদ এর ছেলে মোঃ স্বাধীন (২৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে মিরপুর নতুন বাজার এলাকায় চুরির ঘটনা ঘটে। পরবর্তীতে মিরপুর থানা পুলিশ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক অভিযান চালিয়ে আসামিদের মিরপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে। এ ব্যাপারে মিরপুর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন, মিরপুর থানার সক্রিয় চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের মিরপুর থানায় একটি চুরির মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। তাদেরকে রিমান্ডের আবেদন করা হবে।