ঢাকা, সোমবার, ১৫ জুন, ২০২৬ ()

টাকা ও বাড়ি আত্মসাথের পর স্বামীকে ডিভোর্স

Oplus_131072

এক সিঙ্গাপুর প্রবাসী ব্যক্তির স্ত্রী কর্তৃক প্রতারণার অভিযোগ উঠেছে যে তার স্ত্রী কৌশলে নগদ ১৫ লাখ টাকা এবং প্রায় ৩২ লাখ টাকা মূল্যে কেনা একটি বাড়ি নিজের নামে লিখে নেন। পরে তিনি দেশে ফেরার প্রস্তুতি নিলে স্ত্রী তাকে তালাক দেন।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ এলাকার ভুক্তভোগী প্রবাসীর অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন বিদেশে অবস্থানকালে স্ত্রীর প্রতি বিশ্বাস রেখে তিনি বিভিন্ন সময়ে অর্থ পাঠান এবং তার নামে সম্পত্তি হস্তান্তর করেন। কিন্তু দেশে ফেরার কথা জানার পর স্ত্রী সম্পর্ক ছিন্ন করে তালাক দেন।

অভিযুক্ত স্ত্রী নিলিকা শাহাজাদীর বাবার বাড়ি আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের গোপালদিয়া গ্রামে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এদিকে স্থানীয়ভাবে গুঞ্জন উঠেছে, তালাকের পর নিলিকা শাহাজাদী গোপালদিয়া গ্রামের রিপন নামের এক যুবককে বিয়ে করেছেন। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বা নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে। বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী প্রবাসী।


     এই বিভাগের আরো খবর