ঢাকা, রবিবার, ১৪ জুন, ২০২৬ ()

কুষ্টিয়ার কয়ায় মাইকিং করে মাদক জুয়া বন্ধের ঘোষণা

কয়া ইউনিয়নে গ্রামবাসীর আল্টিমেটাম“মাদক-জুয়া বন্ধ করুন, নইলে কঠোর ব্যবস্থা।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গভীর রাতের এক জরুরি সভা থেকে মাদক, তাস-জুয়া,চুরি ও সকল অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জোরালো হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসী। ভিডিও বার্তায় স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে এলাকায় আর কোনো মাদক বা জুয়ার আসর চলবে না।

যে-ই জড়িত থাকুক, কোনো ছাড় নয়।আনোয়ার হোসেন টিটু, লালটু মাস্টার, শফিক, সানোয়ার হোসেনসহ উপস্থিত গ্রামবাসীরা বলেন, “মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। অপরাধীদের হাতেনাতে ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।গ্রামবাসীর একটাই বার্তা‘সুস্থ সমাজ চাই, মাদক-জুয়া নয়।


     এই বিভাগের আরো খবর