ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে কিশোরী ধর্ষনের সময় আটক ৩

Oplus_131072

ঠাকুরগাঁওয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। শনিবার (১৩জুন) দিবাগত রাত ৩ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজারের পাশের একটি গুদামে (গোডাউন) এ ঘটনা ঘটে।

আটককৃত হলেন, মো. তামিম ইসলাম (২২), মো. রনি (২১) ও মো. মাসুদ (২২)। এরমধ্যে তামিম ইসলাম কালিতলা এলাকার মো. আনারুলের ছেলে,মো. রনি একই এলাকার মো. মিন্টুর ছেলে এবং রহমানের ছেলে মাসুদ মজিদুর।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, মায়া (রূপক নাম) নামে এক কিশোরীর সঙ্গে এক সপ্তাহ আগে তামিম ইসলামের পরিচয় হয়। গতকাল বিকেলে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে আসেন তামিম। ঠাকুরগাঁও শহরে ঘোরাঘুরি শেষে রাত ১১টার দিকে কালিতলা বাজারের পাশে ‘ঘষমিন্টুর গোডাউন ঘরে’ ওই কিশোরীকে নিয়ে তার দুই বন্ধু রনি ও মাসুদসহ পালাক্রমে ধর্ষণ করেন। পুলিশের টহল দল রাত তিনটার দিকে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিষয়টি বুঝতে পেরে তিন যুবককে আটক করে এবং মেয়েটিকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, আটককৃত তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।


     এই বিভাগের আরো খবর