ঢাকা, রবিবার, ১৪ জুন, ২০২৬ ()

পুত্রবধুকে কূ প্রস্তাব,ভিডিও বার্তায় বিচারের দাবি

কুষ্টিয়ায় চাঞ্চল্যকর অভিযোগ: শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে কু-প্রস্তাব, ভিডিও বার্তায় বিচার দাবি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাড়াদী এলাকার রুমজান মোড়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী খুশি সাংবাদিকদের কাছে দেওয়া এক ভিডিও বক্তব্যে অভিযোগ করেন, তার শ্বশুর মালেক দীর্ঘদিন ধরে তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। তিনি এসব প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্নভাবে মানসিক চাপ ও হয়রানির শিকার হয়েছেন বলেও দাবি করেন।
খুশি তার ভিডিও বার্তায় ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন। একই সঙ্গে তার পরিবারও প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

এদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর