ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

মাদকের টাকা ও দেশীয় অস্ত্রসহ আটক এক

রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির টাকা এবং দেশীয় অস্ত্রসহ মো. শফিকুল হাসান মানিক (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (১৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।সবুজবাগ থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গতকাল শনিবার (১৩ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগ থানা পুলিশের একটি টিম পশ্চিম মাদারটেক মিনারা গলির একটি বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় শফিকুল হাসান মানিককে গ্রেফতার করা হয়।তিনি বলেন, গ্রেফতার শফিকুলের কাছ থেকে ৩৫০টি ইয়াবা, আট কেজি গাঁজা ও মাদক বিক্রির ১৩ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়াও একটি ধারালো তলোয়ার, চারটি চাপাতি, দুটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় সবুজবাগ থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর