সমর্থকদের সামনে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা পাননি মেসি। বিষয়টি নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করেছেন বার্সেলোনার সাবেক সভাপতি হোয়ান গাসপার্ট। এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।
গাসপার্ট বলেন, ‘মেসির সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। সে বিশ্বের সেরা খেলোয়াড়। কিন্তু একটা কথা তাকে ভুলে গেলে চলবে না; বার্সেলোনা তার চেয়েও বড়।’
মেসির অসাধারণ ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা রেখেই গাসপার্ট মনে করেন, কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠানের ঊর্ধ্বে স্থান দেয়া উচিত নয়। তার মতে, ক্লাবের বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক যেমনই হোক, সমর্থকদের কাছ থেকে বিদায় নেয়ার জন্য আর্জেন্টাইন তারকার বার্সেলোনায় ফিরে আসা উচিত।
ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ সময় বার্সেলোনায় কাটিয়েছেন লিওনেল মেসি। হয়েছেন ক্লাবটির সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। ২০২১ সালে বার্সা ছাড়েন মেসি। তার বিদায় ছিল আকস্মিক।