বিশ্বকাপ ফাইনালের পর আবারও স্পেন ও আর্জেন্টিনার সম্ভাব্য লড়াই ঘিরে আলোচনা শুরু হয়েছে।
ইএসপিএন আর্জেন্টিনার জ্যেষ্ঠ সাংবাদিক মার্টিন আরেভালোর প্রতিবেদনে জানানো হয়েছে,
চলতি বছরের নভেম্বরে কাতারের লুসাইল স্টেডিয়ামে ফিনালিসিমা আয়োজনের পরিকল্পনা চলছে।
এর আগে নিরাপত্তাজনিত কারণে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা বাতিল করা হয়েছিল।
ফিনালিসিমা হলো উয়েফা ইউরো ও কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের মধ্যকার আন্তঃমহাদেশীয় শিরোপা লড়াই।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি উয়েফা বা কনমেবল।