ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) Headline Bullet নাটোরে গাঁজাসহ নারী আটক Headline Bullet বেতন গ্রেড কমানো ও পদন্নোতি নতুন শর্ত আরোপে বিএডিসির কর্মকর্তা কর্মচারিদের Headline Bullet বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপন করেন জাকির সরকার ও সুমন সরকার Headline Bullet কুষ্টিয়া সরকারি কলেজে মাছের পোনা অবমুক্তকরন

নিয়ম বদলানোর চেষ্টায় সমালোচনায় ফিফা

Oplus_131072

চলমান বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগমুহূর্তে পেনাল্টি শুটআউটের নিয়মে পরিবর্তন আনার উদ্যোগ নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল ফিফা। তবে সমালোচনা ও আপত্তির মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে এসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

৪৮ দলের বিশ্বকাপ এখন পৌঁছে গেছে নকআউট পর্বে। নতুন সংযোজিত ‘রাউন্ড অব ৩২’-এর ম্যাচে প্রথম দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে কানাডা। লস অ্যাঞ্জেলেসে দক্ষিণ আফ্রিকাকে নাটকীয়ভাবে হারিয়ে তারা জায়গা করে নেয় পরের রাউন্ডে। পরে হিউস্টনে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে ওঠে ব্রাজিলও।

তবে মাঠের লড়াই শুরুর আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল পেনাল্টি শুটআউটের নিয়ম পরিবর্তনের ফিফার প্রস্তাব। বর্তমানে টাইব্রেকারের আগে দুটি আলাদা টস অনুষ্ঠিত হয়। একটি টসের মাধ্যমে নির্ধারিত হয় কোন দল আগে শট নেবে, আর অন্যটির মাধ্যমে ঠিক করা হয় কোন পোস্টে শট নেওয়া হবে।

ফিফার প্রস্তাব ছিল, দুই অধিনায়কের মধ্যে মাত্র একবার টস অনুষ্ঠিত হবে। সেই টসে জয়ী অধিনায়ক সিদ্ধান্ত নেবেন তিনি আগে শট নিতে চান নাকি পোস্ট নির্বাচন করতে চান। টসে পরাজিত অধিনায়ক তখন বাকি থাকা বিকল্পটি বেছে নেওয়ার সুযোগ পাবেন।

ফিফার মতে, এই পদ্ধতি টাইব্রেকারকে আরও নিরপেক্ষ করবে এবং কোনো দল একাধিক টস জিতে অতিরিক্ত সুবিধা নেওয়ার সুযোগ পাবে না। তবে আইএফএবি (ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড) শেষ পর্যন্ত চলমান বিশ্বকাপে এই পরিবর্তন কার্যকর করতে রাজি হয়নি।

‘দ্য অ্যাথলেটিক’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা ও আইএফএবির মধ্যে এ বিষয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত বর্তমান নিয়ম বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বিশ্বকাপের বাকি নকআউট ম্যাচগুলোতে আগের নিয়মেই দুটি টস অনুষ্ঠিত হবে।

বিবিসির ফুটবল বিশ্লেষক ডেল জনসনের মতে, আইএফএবি ভবিষ্যতে পরীক্ষামূলকভাবে একক টসের ধারণাটি বিবেচনা করতে পারে। তবে বিশ্বকাপের মতো বড় আসরে তাৎক্ষণিকভাবে এমন পরিবর্তন আনার ঝুঁকি নিতে চায়নি সংস্থাটি।


     এই বিভাগের আরো খবর